ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ৫ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২৩২ Time View

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) অর্থ সম্পাদক এসএম ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামের মুহাম্মাদ মঈনুদ্দিনের ছেলে এবং সাবেক চেয়ারম্যান।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ভীমপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এসএম ফারুক হোসেনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

ফরিদপুরে ৫ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ১২:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬