ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি উপাচার্যের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় সিংগাইর থানায় গিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এই দাবি জানান। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, একই দিন বিকেল ৬টার দিকে প্রায় ২২০-২৫০ শিক্ষার্থী ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা সিংগাইর থানায় অবস্থান নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার হেমায়েতপুর এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলের চালক কাউসার বাসটিকে অনুসরণ করে সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে হামলা চালানো হয়।

এ ঘটনায় বাসচালক বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেছেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪ ও ৩২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। হামলার ঘটনায় জড়িত কাউসার পলাতক রয়েছেন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি উপাচার্যের

আপলোড সময় : ০৯:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬