রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করেছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হওয়া এই মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘টাকা না মেধা? মেধা মেধা’, ‘বাণিজ্য না শিক্ষা? শিক্ষা শিক্ষা’, ‘ক্ষমতা না জনতা? জনতা জনতা’ ইত্যাদি।
প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ের শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আর সুপারিশ করতে পারবে না। এই সিদ্ধান্ত ৩ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় নেওয়া হয়।
অনলাইন ডেক্স 























