ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ডাকসু নেতার প্রতিবাদ, শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, “জনগণকে আশরাফুল ভাবা বন্ধ করেন।” তিনি শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ-এর হাত থেকে ম্যানেজিং কমিটির কাছে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ব্যাপকভাবে প্রতিবাদ করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত এক ছাত্র জমায়েতে জুবায়ের এসব কথা বলেন। তিনি শিক্ষামন্ত্রীকে ‘গুজব’ বলার জন্য সমালোচনা করেন এবং দাবি করেন, শিক্ষামন্ত্রী নিজে উপস্থিত থেকে এনটিআরসিএ-এর নিয়োগসংক্রান্ত ক্ষমতা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

জুবায়ের বলেন, “আপনার উপস্থিতিতে এবং আপনার সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে এনটিআরসিএ শুধু শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করবে।” তিনি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন যে, শিক্ষামন্ত্রী ছাত্র-জনতার প্রতিবাদ দেখে ফেসবুকে এসে সেটিকে গুজব বলছেন, যা গ্রহণযোগ্য নয়।

তিনি ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিরোধিতা করে বলেন, “এতে অর্থ লেনদেন, রাজনৈতিক পরিচয় এবং ব্যক্তিগত প্রভাবের ভিত্তিতে নিয়োগের সুযোগ তৈরি হবে।” জুবায়ের শিক্ষামন্ত্রীর কাছে স্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানান যে, এনটিআরসিএ-এর মাধ্যমে আগের মতো মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সমাবেশ শেষে তিনি অবিলম্বে ম্যানেজিং কমিটি ও গভর্নিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের উদ্যোগ বন্ধ করার এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর: ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ডাকসু নেতার প্রতিবাদ, শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি

আপলোড সময় : ০৯:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬