ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা: ফলাফল তোমার পরিচয় নয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার ফল কোনো শিক্ষার্থীর পরিচয় নয়; এটি একটি নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কয়েক ঘণ্টায় পরীক্ষার খাতায় লেখার একটি হিসাব মাত্র।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি উল্লেখ করেন, ফল প্রকাশের দিনটি অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য হতাশার হতে পারে, তবে এটি তাদের জীবনের শেষ নয়।

শিক্ষামন্ত্রী বলেন, অকৃতকার্য শিক্ষার্থীরা এ সময় বাবা-মায়ের মুখোমুখি হতে ভয় পেতে পারে। তাই অভিভাবকদের উচিত তাদের প্রতি স্নেহ ও আদর প্রদর্শন করা। তিনি বলেন, ‘এই মুহূর্তে আপনার একটি কঠিন বাক্য, উপেক্ষা, ভৎসনার চাইতে দরকার একটু আদর, স্নেহময় কথা।’

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিতে হবে এবং তাদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করা শিক্ষকদের দায়িত্ব। তিনি মন্তব্য করেন, ব্যর্থতার দায় শুধু শিক্ষার্থীর নয়, এর সঙ্গে অন্যদেরও দায়িত্ব রয়েছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন আশাবাদ ব্যক্ত করে বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের জীবনের গল্প এখনো শেষ হয়নি। তিনি বিশ্বাস করেন, তারা একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং শিক্ষা মন্ত্রণালয় তাদের পাশে থাকবে।

এর আগে, সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা বিগত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। ফল প্রকাশের পর অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে হত্যার অভিযোগে ইরানের ষড়যন্ত্রের খবর ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনে, তুরস্কের সন্দেহ

এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা: ফলাফল তোমার পরিচয় নয়

আপলোড সময় : ০২:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬