ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতা পরিচয়ে ৫০ শতাংশ চাঁদা দাবি, প্রকৌশলীকে মারধরের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

চট্টগ্রামের আনোয়ারায় যুবদল নেতা পরিচয়ে ৫০ শতাংশ চাঁদা দাবি এবং তা না পেয়ে প্রকৌশলীসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) প্রকল্পের বাইরে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় আলী হোসেন নামের ওই ব্যক্তি নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ৫০ শতাংশ চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তিনি প্রকৌশলী শাহরিয়ার আমির ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেনসহ তিনজনকে মারধর করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও হামলাকারীরা তাদের সামনেই আবার হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

আহত প্রকৌশলী শাহরিয়ার আমির জানান, আলী হোসেন দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। তিনি বলেন, "স্থানীয় লোকজনের হস্তক্ষেপে আমি প্রাণে রক্ষা পাই।" ঘটনার পর তারা কর্ণফুলী থানাকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।

মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন জানান, "এ ঘটনায় আলী হোসেনসহ চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।" পুলিশ তাদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, "অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে হামলার চেষ্টা চালায়।" এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিয়েছে।

স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জানান, "আলী হোসেন নামের কোনো বিএনপি কর্মীকে আমি চিনি না।" তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর চিঠি দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি

যুবদল নেতা পরিচয়ে ৫০ শতাংশ চাঁদা দাবি, প্রকৌশলীকে মারধরের অভিযোগ

আপলোড সময় : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬