ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

হাটহাজারী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, যিনি ডেভিড ইমন নামে পরিচিত, তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালতে শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, পুলিশ ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। তবে আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে, গত ২ আগস্ট, তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছিল আদালত।

পুলিশ জানায়, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি এলজি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ আখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আপলোড সময় : ০৩:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬