ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের সম্ভাবনা নিয়ে মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ১১ দলীয় ঐক্য কেন প্রার্থী দিয়েছে, এ প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, তাদের লক্ষ্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে নিয়ে আসা।

তিনি দাবি করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে ১১ দলীয় ঐকের রাষ্ট্রপতি প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল। হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন।

আজ সোমবার (১০ আগস্ট) নির্বাচন কমিশন থেকে অলি আহমদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হামিদুর রহমান আযাদ জানান, তারা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন এবং জয়-পরাজয় তাদের কাছে মূল বিষয় নয়।

তিনি বলেন, রাষ্ট্রপতির পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলে গণতন্ত্রের চর্চা বাধাগ্রস্ত হয়। জামায়াতের এই নেতা ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, সে সময় বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছিল।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, অলি আহমদ একজন বর্ষীয়ান নেতা এবং মুক্তিযোদ্ধা, যিনি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জানান, অলি আহমদের পক্ষে মনোনয়ন ফরম আগামী ১৩ আগস্ট সকাল ১১টায় দাখিল করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আক্কেল দাঁতের ব্যথা: ঘরোয়া পদ্ধতিতে সাময়িক সস্তি

১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের সম্ভাবনা নিয়ে মন্তব্য

আপলোড সময় : ০৩:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬