ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট নগরীর নিরাপত্তায় পুলিশ ও সিসিকের সমন্বয় বাড়ানোর আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

সিলেট নগরীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশন ও পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

রোববার (৯ আগস্ট) বিকেলে নগর ভবনে নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিশেষ করে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবে সিটি করপোরেশন।

তিনি আরও বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা বাড়ানো প্রয়োজন। পুলিশ ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব।

সাক্ষাৎকালে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকির উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির হাতে তিন জেলে আটক

সিলেট নগরীর নিরাপত্তায় পুলিশ ও সিসিকের সমন্বয় বাড়ানোর আহ্বান

আপলোড সময় : ০৭:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬