ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির হাতে তিন জেলে আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে তিন জেলেকে একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ আটক করেছে আরাকান আর্মি। শনিবার (৮ আগস্ট) দুপুরে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়া সংলগ্ন মিয়ানমারের জলসীমায় এ ঘটনা ঘটে।

আটক জেলেরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেড়ু মিয়ার ছেলে জসিম উদ্দিন, মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল ও আইয়ুবের ছেলে হারুন। ঘটনার পর এক দিন পার হলেও আটক জেলেদের এখনও ফেরত দেওয়া হয়নি।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, শনিবার দুপুরে কয়েকজন জেলে নাফ নদীর মোহনায় মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে ট্রলারসহ তিন জেলেকে ধরে নিয়ে যায়। তবে আরও দুই জেলে পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন।

আব্দুল গণি বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকার করা জেলেদের জন্য আরাকান আর্মি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা সুযোগ পেলেই জেলেদের জিম্মি করে নিয়ে যাচ্ছে। জেলেদের নিরাপত্তার জন্য নাফ নদীর জলসীমায় বয়া বা সীমানা চিহ্ন স্থাপনের দাবি জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন যে, আরও দুই জেলে পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে পেরেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির হাতে তিন জেলে আটক

আপলোড সময় : ০৮:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬