চট্টগ্রামের বাঁশখালীতে লবণের ন্যায্যমূল্য পাচ্ছেন চাষিরা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাঁশখালী এখন একটি পর্যটন স্পটে পরিণত হয়েছে এবং এখানে উন্নয়নের জন্য বৈষম্য করা হবে না।
মন্ত্রী শনিবার (৯ আগস্ট) দুপুরে বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাতকানিয়া-লোহাগাড়াতেও কিছু ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। তিনি বলেন, বাঁশখালীতে জামায়াতের এমপি হওয়ার পরও প্রধানমন্ত্রী এসেছেন এবং ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের নেতা মানবিক নেতা এবং গরিবের নেতা। তিনি আশ্বাস দেন যে, উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না।
অনলাইন ডেক্স 





















