ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী হাটহাজারীতে আল্লামা আহমেদ শফীর কবর জিয়ারত করেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে আল্লামা শাহ আহমেদ শফীর কবরে ফাতেহা পাঠ করেন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমেদ কুরেশী উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীকে মাদ্রাসার অধ্যক্ষ দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন। মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন।

আল্লামা শাহ আহমদ শফী ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর মারা যান। তিনি দেশের কওমি অঙ্গনের একজন শীর্ষ মরুব্বী ছিলেন এবং প্রায় সাড়ে তিন দশক ধরে বৃহৎ কওমি মাদ্রাসা আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রধানমন্ত্রী হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারতের আগে ফটিকছড়িতে আল-জামায়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবীণ সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় মারা গেলেন, কেজেএফডির শোক প্রকাশ

প্রধানমন্ত্রী হাটহাজারীতে আল্লামা আহমেদ শফীর কবর জিয়ারত করেছেন

আপলোড সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬