ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশফেরত মেধাবীদের কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার। তিনি শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী অনেক ব্যক্তি কাজ করছেন। সরকার চায় শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করে দেশে ফিরে অর্থনীতি ও কর্মসংস্থানে ভূমিকা রাখুক। তিনি উল্লেখ করেন, অতীতের সরকারগুলো তরুণ প্রজন্মের জন্য টেকসই সুযোগ সৃষ্টি করতে পারেনি। বর্তমান সরকার নিরাপত্তা ও সুশাসনের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়তে চায়।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদার করতে কাজ করছে। বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ফ্যাড-ক্যাবের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে, শামা ওবায়েদ বলেন, যৌক্তিক দাবিগুলো লিখিত আকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হবে। তিনি শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়, টিউশন ফি ও ভিসার শর্ত যাচাই করার পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী বলেন, কিছু অসাধু দালাল চক্র শিক্ষার্থীদের প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব চক্রের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে, যা বিদেশগামী বাংলাদেশিদের অভিবাসন-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে কাজ করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আসিফ আকবরের বক্তব্য: খালেদা জিয়ার সংগ্রাম প্রজন্মকে প্রেরণা জোগাবে

বিদেশফেরত মেধাবীদের কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০২:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬