ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের একটি স্বল্পমেয়াদি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। এ তথ্য জানিয়েছেন সরকারি দলের চিফ হুইফ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত হয়েছে, তবে অধিবেশনটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি।

এদিকে, বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণে গত ২৪ জুলাই পদত্যাগ করেন। এর ফলে মেয়াদপূর্তির আগেই নির্বাচন আয়োজন করতে হচ্ছে।

সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে, যা আগামী ২২ অক্টোবরের আগে শেষ করতে হবে।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন সিইসি। জাতীয় সংসদ সচিবালয় থেকে বুধবার সংসদ সদস্যদের ভোটার তালিকাও পেয়েছে কমিশন। তপশিল ঘোষণার মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘আদিবাসী’ বনাম ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’: বিতর্কের পেছনে কি রয়েছে?

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত

আপলোড সময় : ০৭:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬