রাজধানীর বনানী এলাকায় মশাল মিছিলের চেষ্টার সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং ৪ শিশু অন্তর্ভুক্ত রয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বনানী থানার বরাত দিয়ে ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১০০-১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ৭ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অনলাইন ডেক্স 
























