ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার একযোগে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর পাওনা পরিশোধ করবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

সরকার এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধের উদ্যোগ নিয়েছে। আগামী ১৫ আগস্ট দেশের ৬৪ জেলায় একযোগে প্রায় ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাবে এই অর্থ পাঠানো হবে। এ জন্য সরকার দুই হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। এবার প্রথমবারের মতো আইবাস প্লাস প্লাস (iBAS++) ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক জানিয়েছেন, ২০২২ সালের পর থেকে অবসর নেয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবসর সুবিধার অর্থ পাননি। অনেকেই আর্থিক সংকটে রয়েছেন। প্রধানমন্ত্রী এই পরিস্থিতি বিবেচনায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রত্যেক শিক্ষক-কর্মচারী গড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে চূড়ান্ত হিসাব এখনও প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে প্রায় এক লাখ ১০ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে।

শিক্ষক নেতারা সরকারের নতুন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে তারা সম্পূর্ণ পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন। বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন বলেন, লক্ষাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এবং দ্রুত সব আবেদন নিষ্পত্তির দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আসিফ আকবরের বক্তব্য: খালেদা জিয়ার সংগ্রাম প্রজন্মকে প্রেরণা জোগাবে

সরকার একযোগে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর পাওনা পরিশোধ করবে

আপলোড সময় : ১২:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬