ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী: সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (০১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ ও মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। তবে আমরা একসঙ্গে কাজ করলে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব।’ তিনি আরও জানান, সরকারের বয়স এখনো ছয় মাস হয়নি, এর মধ্যেই কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, সেগুলোর অনেকগুলোর সমাধান হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে সরকার।

সভায় ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মধুমিতা সরকারের ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ‘গুলশানের চামেলী’ সিনেমার মাধ্যমে

প্রধানমন্ত্রী: সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব

আপলোড সময় : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬