ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ ব্যবসায়ী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন। এর আগে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টার প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগের প্রশংসা করেছেন।

তিনি জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাতের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাতে সংকট কাটানোর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যা মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করা হয়েছে।

মাহদী আমিন বলেন, আমদানি ও রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে পণ্য পরিবহন ও খালাসের সময় কমবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে।

তিনি আরও জানান, দেশের প্রথম সারির কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প উৎপাদন বৃদ্ধি, জ্বালানি সরবরাহ এবং রপ্তানি সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আগস্টে বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের শঙ্কা

আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ ব্যবসায়ী

আপলোড সময় : ০৫:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬