ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন জেনারেল: ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, একটিকে বেছে নিতে হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২৩০ Time View

মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের প্রধান পেন্টাগনকে একটি লিখিত সতর্কবার্তায় জানিয়েছেন যে, জরুরি ভিত্তিতে আরও একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজ প্রয়োজন।

তিনি উল্লেখ করেছেন যে, অতিরিক্ত সম্পদ না পাওয়া গেলে, বর্তমান সামরিক শক্তি দিয়ে একসাথে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা এবং মার্কিন ভূখণ্ডের নিরাপত্তা বজায় রাখা সম্ভব নয়।

ইউকম প্রধান সতর্ক করেছেন যে, যদি তার বহরে আরও একটি যুদ্ধজাহাজ যোগ না করা হয়, তবে তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে—ইসরায়েলকে সুরক্ষা দেওয়া অথবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে একাধিক অজ্ঞাতপরিচয় কর্মকর্তার বরাতে এই তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় কমান্ড মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনা করে। ওই অঞ্চলে মোতায়েন মার্কিন নৌযানের কাজ হলো ইরান এবং ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আক্রমণ প্রতিহত করা।

প্রতিবেদন অনুযায়ী, স্পেনের রোটায় ঘাঁটি গেড়ে থাকা ইউরোপীয় কমান্ডের পাঁচটি ডেস্ট্রয়ারের মধ্যে দুটি গত শুক্রবার পর্যন্ত ভূমধ্যসাগরে মোতায়েন ছিল। রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করার গুরুদায়িত্বও ইউরোপীয় কমান্ডের ওপর রয়েছে।

এ বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং ইউরোপীয় কমান্ডের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সাথে যোগাযোগও সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

মার্কিন জেনারেল: ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, একটিকে বেছে নিতে হবে

আপলোড সময় : ০৮:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬