ভারতের কেরালার চঙ্গনাচেরিতে ৩০ জুলাই একটি বিরল বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকায় উপস্থিত ছিলেন যমজ মানুষ। আখিল কে থমাস ও ম্যাগি মেরির বিয়েতে আখিলের যমজ ভাই নিখিল এবং ম্যাগির যমজ বোন মারিয়া উপস্থিত ছিলেন।
এই বিয়ের অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে ওঠে যখন দুজন যমজ পুরোহিত, ফাদার অ্যান্টো পেঝুমকাট্টিল ও ফাদার আজো পেঝুমকাট্টিল, ধর্মীয় অনুষ্ঠানটি পরিচালনা করেন। তাদের সহায়তায় ছিলেন যমজ দুই ভাই জেরন জেমস ও জোহন জেমস।
কেরালার চঙ্গনাচেরির ভেট্টুপারামবিলের কুঞ্জুমন থমাস ও জোমোলের যমজ সন্তান আখিল ও নিখিল এবং পাঠানমথিট্টা জেলার কুলাথুরের কুম্বুলুভেলিলের টমিচান ও মেরিকুটির যমজ কন্যা ম্যাগি ও মারিয়া এই অনুষ্ঠানে অংশ নেন।
কনেরা জানান, তারা ছোটবেলা থেকেই যমজ পুরোহিতদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করতে চেয়েছিলেন। যীশুখ্রিস্ট তাদের সেই স্বপ্ন পূরণ করেছেন।
বর আখিল ও নিখিল মার্চেন্ট নেভিতে কর্মরত, এবং কনে ম্যাগি ও মারিয়া তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন। এই বিয়ের মাধ্যমে তারা একটি সুন্দর বার্তা দিয়েছেন, যে জীবনের যাত্রা ভিন্ন হলেও বিশেষ কিছু সম্পর্কের শুরু একসঙ্গে হওয়া কতটা আনন্দদায়ক হতে পারে।
অনলাইন ডেক্স 






















