ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও রাজনৈতিক ফায়দা নিয়ে সতর্কতা: খন্দকার লুৎফর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২৩২ Time View

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি সতর্ক করেছেন যে, কেউ যেন এই চেতনা ও অর্জনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা যোগদান করতে আসেন।

লুৎফর রহমান বলেন, ‘একটা কুচক্রী মহল বর্তমান গণতন্ত্রের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এইসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

যোগদান অনুষ্ঠানে ঢাকা মহানগর জাগপার সভাপতি মো. হোসেনের মোবারক সভাপতিত্ব করেন। এছাড়াও বক্তব্য দেন জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন উদ্দিন হাজারী, প্রেসিডিয়াম সদস্য মিজবাহদ্দীন, সহসভাপতি এমএ ওয়াহাব ডাক্তার আওলাদ হোসেন শিল্পী, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মাহফুজ আলম এবং জাগপায় যোগদানকারী নেতা আশরাফুল ইসলাম হাসু।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়ন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও রাজনৈতিক ফায়দা নিয়ে সতর্কতা: খন্দকার লুৎফর

আপলোড সময় : ০৭:৪৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬