ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির ওপর হামলার ঘটনায় সাবেক শিবির সভাপতির বিতর্কিত পোস্ট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২২১ Time View

হবিগঞ্জসহ দেশের কয়েকটি স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের একটি ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি করেছে। হামলার পেছনে সুপরিকল্পিত উদ্দেশ্য থাকতে পারে বলে দাবি করা ওই পোস্ট তিনি পরে ডিলিট করেন।

‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির আওতায় গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরদিন হবিগঞ্জ শহরে এনসিপির নেতাকর্মীরা পুলিশি বাধার সম্মুখীন হন। এরপর বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটে দলের নেতাকর্মীদের বহনকারী একটি গাড়িতেও হামলা হয়।

এনসিপি হামলার জন্য ক্ষমতাসীন বিএনপি এবং সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করেছে। হামলা ও পুলিশি বাধার বিষয়টি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে জাহিদুল ইসলাম তার ফেসবুক পেজে লেখেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হামলার ঘটনাগুলো ‘খুবই সুপরিকল্পিত’। তার দাবি, এর উদ্দেশ্য হতে পারে জামায়াতে ইসলামকে আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন সৃষ্টি করা।

জাহিদুল ইসলামের পোস্টের পর জামায়াত-সমর্থক কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ধরনের বক্তব্য প্রকাশ করা হয়। অন্যদিকে, এনসিপির নেতাকর্মী ও সমর্থকেরা তার মন্তব্যের কড়া সমালোচনা করেন। দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন হামলার নিন্দা না জানিয়ে ঘটনাটিকে ‘ডিপ প্ল্যান’ হিসেবে দেখার প্রবণতার সমালোচনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়ন

এনসিপির ওপর হামলার ঘটনায় সাবেক শিবির সভাপতির বিতর্কিত পোস্ট

আপলোড সময় : ০৬:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬