রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে গেছে এবং সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, যা ৫৪ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।
রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, যা সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদে বলা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে, যা ৪৮ (১) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।
মো. সাহাবুদ্দিন শুক্রবার বিকেল ৫টার দিকে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে, তিনি গুরুতর অসুস্থ এবং দীর্ঘ মেয়াদে চিকিৎসার প্রয়োজন রয়েছে।
তিনি জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন এবং সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় অটোনোমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এই কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।
অনলাইন ডেক্স 




















