ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের দায়িত্ব তথ্য প্রদান, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

সাংবাদিকদের প্রধান দায়িত্ব তথ্য তুলে ধরা এবং কোনও পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে ভূমিকা পালন না করা, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, সরকারের সমালোচনা করার স্বাধীন পরিবেশ ছাড়া কার্যকর সাংবাদিকতা সম্ভব নয়।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেলটা কনফারেন্সের একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটির শিরোনাম ছিল ‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি’ এবং এতে দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের সমালোচনা করার মতো সাংবাদিকতার পরিবেশ ছাড়া সাংবাদিকতা কীভাবে চলতে পারে, তা আমার জানা নেই।’

তিনি সাংবাদিকতা ও সক্রিয়তাবাদের মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন, ‘সাংবাদিকেরা অ্যাক্টিভিস্ট হতে পারেন না। সাংবাদিকদের কাজ তথ্য দেওয়া।’

জহির উদ্দীন স্বপন আরও বলেন, ‘সাংবাদিকতার পরিসর কোনও নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকতে পারে না। সাংবাদিকতার কোনও বর্ডার থাকতে পারে না।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

সাংবাদিকদের দায়িত্ব তথ্য প্রদান, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

আপলোড সময় : ০৩:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬