ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও ককরোচদের আন্দোলন অব্যাহত, দুই দাবি রয়ে গেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে পদত্যাগ করেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজীত দীপ জানান, আন্দোলন চলবে যতদিন না তাদের দুইটি দাবি পূরণ হয়।

জন্তর মন্তরে ভাষণ দেওয়ার সময় দীপ বলেন, প্রধানের পদত্যাগ প্রমাণ করে যে, যারা ভয় পেতে অস্বীকার করে, তারা জিততে পারে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে এবং ২০ জুলাই বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের নির্যাতনের বিষয়টি তদন্ত করতে হবে।

দলটির প্রধান অভিজীত দীপ আরও বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। এটিই গণতন্ত্র। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, কিন্তু আমাদের আরও দুটি দাবি রয়ে গেছে। আমরা এভাবে যাব না।’

তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় ক্ষতিপূরণ এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও ককরোচদের আন্দোলন অব্যাহত, দুই দাবি রয়ে গেছে

আপলোড সময় : ০৫:৫৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬