২০২৬ এশিয়ান গেমস ক্রিকেটের জন্য ড্র এবং সূচি চূড়ান্ত হয়েছে। জাপানে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে পুরুষ ও নারী ক্রিকেট টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলগুলো নির্ধারিত হয়েছে।
পুরুষ বিভাগের শীর্ষ চার দল—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে আসা দলগুলো এই নকআউট পর্বে মুখোমুখি হবে।
পুরুষ টুর্নামেন্টে ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে আফগানিস্তান, জাপান (স্বাগতিক) ও নেপাল, এবং গ্রুপ বি-তে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।
প্রথম পর্বের সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ ম্যাচ শেষে প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। এই টি-টোয়েন্টি ফরম্যাটের প্রতিযোগিতা ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ১৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে ৮টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেমিফাইনালে ভারত-জাপান ম্যাচের বিজয়ী বাংলাদেশ-চীন ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।
অনলাইন ডেক্স 























