ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদি সরকারের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২৩৫ Time View

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে মোদি সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, বুধবার (২২ জুলাই) বিকেল থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি জানান, ‘সরকার যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। এটি আমাদের সকল তরুণ বন্ধুর প্রতি একটি স্থায়ী আমন্ত্রণ।’

জিতেন্দ্র সিং আরও জানান, এই আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও অংশ নেবেন। বৈঠকটি নাড্ডার কার্যালয় অথবা বাসভবনে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, ‘সরকার কোনো প্রতিপত্তির প্রশ্ন তুলছে না। আলোচনা মাধ্যমে ধীরে ধীরে একটি সমাধানে পৌঁছাতে চাই।’

অন্যদিকে, ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, পুলিশ তাদের জানিয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে চান। তবে তিনি বলেন, ‘আমরা কারও বাড়ি বা অফিসে যেতে অস্বীকার করেছি। গণদরবার এখানেই।’

সৌরভ দাস আরও বলেন, ‘নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে বিক্ষোভস্থলের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানেও আলোচনায় বসতে তারা প্রস্তুত।’ তিনি জানান, ‘আমরা শিক্ষিত মানুষ। আলোচনা মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়, সেটিই সবচেয়ে ভালো।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জি-৭ দেশগুলোর জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্তে ডিজেলের দাম কমতে শুরু করেছে

ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদি সরকারের

আপলোড সময় : ০৬:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬