ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত উপকারভোগীদের কাছে সুষ্ঠুভাবে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে তথ্য যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছানো জরুরি।

এ লক্ষ্যে একটি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান

ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ০৩:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬