তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দলের অভ্যন্তরে বিদ্রোহ ও বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে বিজেপি শাসনের শেষ দেখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, "করবো, লড়বো, বাঁচবো" স্লোগান দিয়ে স্পষ্ট করেন যে তিনি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন না।
বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পর যখন রাজনৈতিক বিশ্লেষকেরা তার ক্যারিয়ারের শেষ দেখছেন, তখন তিনি এক ভার্চুয়াল বার্তায় বিরোধীদের উদ্দেশ্যে বলেন, "আমার বয়স নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, মন ও মানসিক শক্তিই বয়স নির্ধারণ করে।"
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা দল ছেড়ে যেতে চান, তারা চলে যেতে পারেন। তিনি দলের বিশ্বস্ত কর্মীদের নিজের 'স্বর্ণখনি' আখ্যা দিয়ে ২০২৬ সালে নতুন করে সবকিছু শুরু করার সাহস ও ক্ষমতা তার রয়েছে বলে জানান।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের ভেতরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দলের অধিকাংশ বিধায়ক বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পেছনে ঐক্যবদ্ধ হয়েছেন এবং ২০ জন লোকসভা সংসদ সদস্য এনডিএ জোটকে সমর্থন দেওয়ার ঘোষণা করেছেন।
মমতার এই বার্তাটি ২১ জুলাই দলের ঐতিহাসিক শহীদ দিবসের আগে এসেছে, যেখানে দলের দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী পৃথক সমাবেশ করবে। কলকাতা হাইকোর্ট মমতার নেতৃত্বাধীন তৃণমূলের বার্ষিক সভা বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে করার অনুমতি দিয়েছে।
অনলাইন ডেক্স 






















