ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আহমাদিনেজাদ খামেনির শেষ বিদায়ে উপস্থিত, মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০২ Time View

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে প্রকাশ্যে দেখা গেছে। সোমবার তেহরানে অনুষ্ঠিত শোক মিছিলে লাখো মানুষের সঙ্গে তিনি অংশ নেন, যা তার জীবিত থাকার গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে।

শোকযাত্রায় কালো পোশাক ও মুখে মাস্ক পরে উপস্থিত ছিলেন আহমাদিনেজাদ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তবে সে সময় সরকারিভাবে তার মৃত্যু বা জীবিত থাকার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

সোমবারের শোকযাত্রায় অংশ নিয়ে আহমাদিনেজাদ তার জীবিত থাকার প্রমাণ দিয়েছেন। এদিকে, তেহরানে অনুষ্ঠিত এই রাষ্ট্রীয় শোকযাত্রায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে রাজধানীর বিভিন্ন সড়কে লাখো মানুষের উপস্থিতি দেখা যায়।

ইরানি কর্তৃপক্ষের দাবি, এই শোকযাত্রায় প্রায় দুই কোটি মানুষ অংশ নিয়েছেন। তবে সাবেক দুই প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এবং হাসান রুহানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, যা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

শোকযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী ব্যানার ও পোস্টার দেখা যায়। অনেকেই খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার দাবিও জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীর উত্তরপত্রে শিক্ষককে ‘বাবা’ ডাকায় আলোচনা-সমালোচনা

আহমাদিনেজাদ খামেনির শেষ বিদায়ে উপস্থিত, মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিলেন

আপলোড সময় : ০১:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬