জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৭ জুলাই) অনুষ্ঠিত এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ধারণা প্রদান করা।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ পান। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদেরকে দেশপ্রেম, নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
এই কর্মসূচির সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। শিক্ষামূলক এই আয়োজন বাস্তবায়নে তার ভূমিকার প্রশংসা করেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরা।
শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তাদের জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
অনলাইন ডেক্স 






















