ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি শূন্য পদ রয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০২ Time View

সরকারি চাকরিতে বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন পদে শূন্যতার তথ্য তুলে ধরে তিনি বলেন, সিনিয়র সচিব বা সচিব পদে ৬৯টি, অতিরিক্ত সচিবের ৩৬৮টি, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি সহ মোট ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদ রয়েছে।

বর্তমানে সিনিয়র সচিব বা সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৩৭৮ জন, যুগ্ম সচিব পদে ৮৯৩ জন এবং উপসচিব পদে ১ হাজার ৬৪৫ জনসহ মোট ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের অতিরিক্ত জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের ৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন

সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি শূন্য পদ রয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৭:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬