২০২৪ সালের আগস্টে বাংলাদেশে বিপ্লব-পরবর্তী পরিবর্তনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার পররাষ্ট্রনীতিতে নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি—এসব বিষয় বাংলাদেশের কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ঢাকার সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচ সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান ভূ-রাজনীতি ও ভারতের সাথে আইনি জটিলতা নিয়ে বিশ্লেষণ করেছেন। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদনের বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
ড্যানিলোভিচ বলেন, "বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ।" তিনি উল্লেখ করেন, বর্তমান বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি 'ধীরে কিন্তু সুনির্দিষ্ট' নীতি গ্রহণ করেছে।
চীন-মিয়ানমার-বাংলাদেশ প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা চলছে। ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশ যদি চতুর ও দক্ষ কূটনীতির পরিচয় দিতে পারে, তবে চীনের সাথে এই অর্থনৈতিক যোগাযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিরোধের কারণ হবে না।
বাংলাদেশ ইতিমধ্যে আসিয়ানের অংশীদার হওয়ার জন্য লবিং শুরু করেছে, যা দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে বাড়াবে। ড্যানিলোভিচ বাংলাদেশের বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানান এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনলাইন ডেক্স 




















