ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার, দাবি ডা. জুবাইদা রহমানের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০১ Time View

স্বাস্থ্যসেবাকে বিশেষ সুবিধা নয়, বরং মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর পাঁচতারকা হোটেল আমারিতে আয়োজিত স্বাস্থ্যসংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি তরুণদের প্রশিক্ষণ, মেন্টরশিপ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা দেশের স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য উদ্যোক্তা হওয়া মানে কোম্পানি শুরু করা নয়, বরং বাস্তব স্বাস্থ্য সমস্যা সমাধানের জন্য সৃজনশীলতা ও প্রমাণের কাজে ব্যবহার করা। বাংলাদেশের তরুণদের শক্তি, ডিজিটাল সাবলীলতা এবং সামাজিক উদ্দেশ্যের বোধকে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করেন তিনি।

এদিকে, বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবারের বাজেটে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বাড়িতে সরকারি বরাদ্দের সার ও ধানবীজ উদ্ধার

স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার, দাবি ডা. জুবাইদা রহমানের

আপলোড সময় : ০৩:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬