ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চান চিফ হুইপ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সংসদকে আমরা বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই।’ তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন যে, তারা এই সংসদকে আরও কার্যকর এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলবেন।

মঙ্গলবার (০৭ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে বাজেট এনালাইসিস এন্ড মনিটরিং ইউনিট (বামু)-এর উদ্যোগে আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে তিনি এসব কথা বলেন।

অষ্টম ব্রিফিং সেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহঃ সকল স্তরে বাজেট বরাদ্দ’ বিষয়ে আলোচনা করেন। ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।

চিফ হুইপ সংসদের স্থায়ী কমিটিসমূহের কার্যক্রম এবং তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকা সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সুশাসন শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, কার্যকর সংসদ গড়ে তুলতে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, দায়িত্বশীলতা এবং কমিটিসমূহের কার্যক্রমে সম্পৃক্ততা অপরিহার্য। ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বাড়িতে সরকারি বরাদ্দের সার ও ধানবীজ উদ্ধার

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চান চিফ হুইপ

আপলোড সময় : ০৩:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬