ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির প্রেমের গুঞ্জন ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০১ Time View

বিশ্বকাপের মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মেসি নিজেই এ বিষয়ে মন্তব্য করেছেন।

গত শনিবার ভোরে মায়ামিতে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট কাটে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিক সোফির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মেসি। এ সময় তিনি সোফির গালে চুমু দেন, যা পরে প্রেমের গুঞ্জন সৃষ্টি করে।

গুঞ্জনের পরিপ্রেক্ষিতে মেসি বলেন, ‘আমি যখন তোমার দিকে তাকাই, তখন মানুষ জিজ্ঞেস করে, কেন আমি তোমার দিকে তাকাচ্ছি।’ তিনি সোফির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন। সোফি এ বিষয়ে বলেন, ‘এসব সম্পূর্ণ মিথ্যা।’

মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সোফিকে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়ে আশ্বস্ত করেছিলেন। রোকুজ্জো লিখেছিলেন, ‘সোফি, চিন্তা কোরো না। এসব বাজে কথায় কান দিয়ো না।’

মেসি ও সোফিকে ঘিরে এই গুঞ্জনের শুরু ২০২২ কাতার বিশ্বকাপে। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর সোফি আবেগঘন বক্তব্য দিয়েছিলেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ বিচারে নিষিদ্ধ না হলে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে: ডা. জাহেদ

মেসির প্রেমের গুঞ্জন ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি

আপলোড সময় : ০১:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬