ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের শেষ শ্রদ্ধা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০২ Time View

প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ সোমবার (৬ জুলাই) সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। এ সময় তার স্বজন, সহকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, অধ্যাপক ফজলুল হক মুক্তবুদ্ধি, মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল চিন্তার প্রতীক ছিলেন। তার অবদান সমাজ, শিক্ষা ও সাহিত্যচর্চায় দীর্ঘদিন স্মরণীয় থাকবে।

বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পর তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উদ্বেগ প্রকাশ জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের

বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের শেষ শ্রদ্ধা

আপলোড সময় : ১২:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬