ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের দালালবিরোধী অভিযান, আটক ১৩

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২০৩ Time View

রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) দালালবিরোধী অভিযানে নারীসহ ১৩ জনকে আটক করেছে র‍্যাব। সোমবার (২৯ জুন) র‍্যাব-২ এর একটি দল এই অভিযান চালায়।

র‍্যাব-২ উপ-অধিনায়ক স্কোয়ার্ডন লিডার নিফাজ রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অসাধু দালাল চক্রের কারণে সাধারণ রোগীদের ভোগান্তি হচ্ছে। অভিযানের উদ্দেশ্য ছিল দালাল চক্র চিহ্নিত করা, গ্রেফতার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।

সোহরাওয়ার্দী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা বলেন, হাসপাতাল প্রশাসন দালালবিরোধী অভিযানে সহযোগিতা করছে এবং র‍্যাবের অভিযানের ফলে কাজ সহজ হয়েছে। তিনি জানান, সরকারি হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি, তবে আউট সোর্সিং কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের দালালবিরোধী অভিযান, আটক ১৩

আপলোড সময় : ১০:০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬