ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর চাটখিলে ৫ বছরের শিশু আসমা হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০২ Time View

নোয়াখালীর চাটখিলে পাঁচ বছরের শিশু আসমা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় একমাত্র আসামি শাহাদাত হোসেনকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আকতার এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে শাহাদাতকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মামলার বিচারিক কার্যক্রম চার বছর ধরে চলার পর এই রায় ঘোষণা করা হলো। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা জানান, তিন দফা রায়ের তারিখ পরিবর্তনের পর ৬ জুলাই রায় ঘোষণার চূড়ান্ত দিন ধার্য করা হয়েছিল।

আসামি শাহাদাত হোসেন নিহত শিশুটির চাচাতো ভাই এবং একই গ্রামের বাসিন্দা। ২০২২ সালের ২৪ মার্চ আসমা তার বাড়ি থেকে নিখোঁজ হয়। ৯ দিন পর শাহাদাতের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আসমার মরদেহ উদ্ধার করে।

মামলার তদন্তকালে শাহাদাত আদালতে স্বীকারোক্তি দেন যে, তিনি আসমাকে ধর্ষণ করার পর হত্যার মাধ্যমে বিষয়টি গোপন করার চেষ্টা করেন। এই পাশবিক হত্যাকাণ্ডের পর নোয়াখালীজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এবং আসমার হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবদল নেতার বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

নোয়াখালীর চাটখিলে ৫ বছরের শিশু আসমা হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

আপলোড সময় : ০২:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬