ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দোহায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দাবি, সরাসরি আলোচনা নাকচ করল তেহরান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২০২ Time View

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে চলতি মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রতিনিধিরা ইরান ইস্যুতে আলোচনা করছেন বলে জানিয়েছে কাতার।

তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের একটি প্রতিনিধিদল দোহা সফর করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিও তেহরান নাকচ করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি নিশ্চিত করেছেন যে, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার দোহায় অবস্থান করলেও তারা ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে আসেননি। তারা কাতারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল ‘সপ্তাহের শেষদিকে’ চুক্তি বাস্তবায়নসংক্রান্ত আলোচনা করতে দোহায় যাবে, তবে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নয়।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কাতারে আটকে থাকা ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন ডলার ছাড়ার পরিকল্পনা রয়েছে। সমঝোতা স্মারক সইয়ের পরও উভয় পক্ষ বিচ্ছিন্নভাবে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, তবে সাম্প্রতিক দিনগুলোতে এই হামলার তীব্রতা কিছুটা কমেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাত: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

দোহায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দাবি, সরাসরি আলোচনা নাকচ করল তেহরান

আপলোড সময় : ১১:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬