ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি ৮ জুলাই অনুষ্ঠিত হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০১ Time View

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি ৮ জুলাই নির্ধারণ করেছে আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, মামলার নথি আদালতে না থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে নতুন তারিখ হিসেবে ৮ জুলাই ভার্চুয়ালি শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।

গত ২ জুলাই বনানী থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে ৬ জুলাই শুনানির দিন ধার্য করেছিলেন।

গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় এখনও মুক্তি পাননি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনের সময় মহাখালী সেতু ভবনের সামনে হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবদল নেতার বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি ৮ জুলাই অনুষ্ঠিত হবে

আপলোড সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬