ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিলোফার চৌধুরী মনির বক্তব্য নিয়ে বিতর্কের জবাব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০০ Time View

বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তার সাম্প্রতিক বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে 'কাটছাঁট করে' প্রচার করা হয়েছে এবং তিনি কখনোই আন্দোলনকে 'ডিজাইন করা' বলেননি।

গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে গণমাধ্যমকে নিলোফার বলেন, "আমি জুলাই যোদ্ধাদের পক্ষের মানুষ। আন্দোলনের সময়ও টকশো করেছি। আমি বলেছি, পুলিশের কাছে স্নাইপার ছিল না। তাহলে এসব অস্ত্র কোথা থেকে এলো, সেটার তদন্ত হওয়া উচিত।"

তিনি আরও জানান, "আমি 'জুলাই ডিজাইন' বলেছি এই অর্থে যে, ষড়যন্ত্র করে আমাদের ছেলেগুলোকে হত্যা করা হয়েছে। আমার বক্তব্যের মূল বিষয় ছিল, আমাদের ছেলেদের বিরুদ্ধে একটি পরিকল্পনা বা ডিজাইন করা হয়েছিল।"

একটি টকশোতে তিনি বলেন, "এই আন্দোলনে কারা যে প্রধান ছিল তা কেউ জানে না। অনেকেই আবেগে এসেছিল, অন্যায়ের প্রতিবাদে এসেছিল।"

নিলোফার চৌধুরী মনির বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও তার বক্তব্যকে 'ঘৃণাভরে প্রত্যাখ্যান' করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ধর্মমন্ত্রী কায়কোবাদ কালেমা খচিত পতাকা নিয়ে বিভ্রান্তি এড়ানোর আহ্বান জানিয়েছেন

নিলোফার চৌধুরী মনির বক্তব্য নিয়ে বিতর্কের জবাব

আপলোড সময় : ১১:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬