ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ড্রেন পরিষ্কার করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২৫৫ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বুধবার (১ জুলাই) বিকেলে নিজেই কোদাল হাতে ড্রেন পরিষ্কার করে পরিচ্ছন্নতার বার্তা দিয়েছেন। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঝটিকা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

এদিন তিনি শহরের বিবি রোড, টানবাজার, নিতাইগঞ্জ, চাষাড়া, বালুর মাঠের ফুটপাতসহ বিভিন্ন অলিগলি পরিদর্শন করেন এবং সেখানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের নির্দেশ দেন। প্রশাসক নিজেও কোদাল হাতে ড্রেন পরিষ্কারের কাজে অংশ নেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, "নগরকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন করে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।" তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘চকচকে-ঝকঝকে, নিট অ্যান্ড ক্লিন’ নগর গড়ার বার্তার বাস্তবায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, "নির্ধারিত স্থান ছাড়া কোথাও ময়লা-আবর্জনা ফেলা যাবে না।" সিটি করপোরেশন নাগরিকদের পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পরিচ্ছন্নতা অভিযানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তারা, পরিচ্ছন্নতা বিভাগের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন জানায়, ‘মিশন নিট অ্যান্ড ক্লিন’ এর আওতায় ভবিষ্যতেও নগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর কিছু এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার

নারায়ণগঞ্জে ড্রেন পরিষ্কার করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

আপলোড সময় : ১১:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬