ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ২৫০ Time View

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। নিউইয়র্কে অনুষ্ঠিত ম্যাচে তারা উজবেকিস্তানকে ২-১ গোলে পরাজিত করে।

ম্যাচটির নায়ক ছিলেন কোডি গাকপো। নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে তিনি দুটি পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও একের পর এক সুযোগ নষ্ট করায় গোল পেতে সময় লাগে ডাচদের। অবশেষে ৩২ মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন গাকপো।

বিরতির পরও আধিপত্য ধরে রাখে নেদারল্যান্ডস। তবে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ায় ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। ম্যাচের শেষ দিকে পরিস্থিতি জটিল হয়ে ওঠে ডাচদের জন্য। ৮৭তম মিনিটে গোলরক্ষক গাস টিল লাল কার্ড দেখলে দলটি ১০ জনে পরিণত হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর রেফারি তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন।

সুযোগ কাজে লাগিয়ে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতায় ফেরে উজবেকিস্তান। তবে শেষ মুহূর্তে আবারও নাটকীয়তা অপেক্ষা করছিল। ৯৮তম মিনিটে দ্বিতীয়বারের মতো পেনাল্টি পায় নেদারল্যান্ডস। স্পটকিক থেকে আবারও সফল হন গাকপো, আর তার জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ডাচরা।

আসন্ন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী রোববার জাপানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

আপলোড সময় : ১২:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬