ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রুপ সেরার দৌড়ে এগিয়ে যারা

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। ইতোমধ্যে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে দেখা যাচ্ছে উন্মাদনা, নিজ নিজ প্রিয় দল নিয়ে প্রেডিকশন দিচ্ছেন সমর্থক ও ফুটবল বোদ্ধারা।

আসন্ন বিশ্বকাপের গ্রুপগুলোতে সব দল নিশ্চিত হওয়ার পর বিভিন্ন বেটিং প্রতিষ্ঠানে প্রকাশিত হয়েছে গ্রুপ জয়ী হওয়ার সম্ভাব্যতা। সেখানে একাধিক গ্রুপে ফেভারিট হিসেবে এগিয়ে আছে ইউরোপিয়ান ও দক্ষিণ আমেরিকান পরাশক্তিরা। গ্রুপ সেরা হওয়ার দৌড়ে বড় নামের পাশাপাশি আছে কিছু উদীয়মান দলও।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন বিশ্বকাপে গ্রুপ সেরা হতে পারে যারা-

‘এ’ গ্রুপে স্বাগতিক মেক্সিকোকেই সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে। ঘরের মাঠে বাড়তি সমর্থন এবং উদ্দীপনা পাবে তারা। এছাড়া বাকি তিন দল- দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র সমানে সমান লড়াই দিতে পারে।

‘বি’ গ্রুপে অভিজ্ঞতার বিচারে সবচেয়ে এগিয়ে আছে সুইজারল্যান্ড। তবে স্বাগতিক হিসেবে কানাডা বাড়তি সমর্থন পাবে। বাকি দুই দল কাতার ও বসনিয়া তাদের চ্যালেঞ্জ দিতে পারে।

‘সি’ গ্রুপে কোনো সন্দেহ ছাড়াই ফেভারিট দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের কঠিন লড়াই হতে পারে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর সঙ্গে। বাকি দুই দল হাইতি ও স্কটল্যান্ড অভিজ্ঞতা ও শক্তির বিচারে বেশ পিছিয়ে।

‘ডি’ গ্রুপে আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্র বেশ দাপট দেখাবে বলেই আশা করা হচ্ছে। এই গ্রুপে আছে আরেক অভিজ্ঞ দল প্যারাগুয়ে। বাকি দুই দল অস্ট্রেলিয়া ও তুরষ্ক তুলনামূলক কম দাপুটে হতে পারে।

‘ই’গ্রুপে পরিষ্কারভাবেই ফেভারিট চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। তাদের সঙ্গে সর্বোচ্চ লড়াই দিবে আইভরি কোস্ট, ইকুয়েডর ও কুরাসাও।

‘এফ’ গ্রুপে তুলনামূলক সবচেয়ে অভিজ্ঞ ও শক্তিশালী দল নেদারল্যান্ডস। এছাড়া জাপান, সুইডেন ও তিউনিশিয়াও ছাড় দিবে না এমনটা বলাই যায়। 

‘জি’ গ্রুপে আছে বহু আলোচিত ইরান, যাদের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দিলেও শেষ পর্যন্ত তারা টুর্নামেন্টে খেলছে। তবে এই গ্রুপে ফেভারিট ও অভিজ্ঞতা-শক্তিমত্তার বিচারে সবচেয়ে ওপরে রাখা যায় বেলজিয়ামের নাম। এছাড়া মিশর ও নিউজিল্যান্ডও নিজেদের সেরাটাই মাঠে দেখানোর চেষ্টা করবে।

‘এইচ’ গ্রুপে স্পেন ফ্যান ফেভারিট। তবে তাদের সঙ্গে উরুগুয়ের লড়াইটা বেশ জমবে আশা করা যায়। এছাড়া কেপ ভার্দে ও গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরবও আছে এই গ্রুপে।

‘আই’ গ্রুপে ফ্রান্সকে সবচেয়ে এগিয়ে রাখা হলেও নরওয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এছাড়াও গ্রুপে আছে সেনেগাল ও ইরাক, এদের কেউ এক দল অঘটনের জন্ম দিতেই পারে।

‘জে’ গ্রুপে নিঃসন্দেহে এগিয়ে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ সেরা হওয়ার দৌড়েও শক্তিশালী দাবিদার মেসির দল। অন্যদিকে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান আছে এই গ্রুপে।

‘কে’ গ্রুপে স্বাভাবিকভাবেই দর্শকপ্রিয় হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল সবার ওপরে। তবে তাদের সঙ্গে কলম্বিয়ার লড়াইটা বেশ জমতে পারে। অন্য দুই দল হলো কঙ্গো ও উজবেকিস্তান।

‘এল’ গ্রুপে সেরা হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে ইংল্যান্ডের। তবে ক্রোয়েশিয়া ছেড়ে কথা বলবে না, চমক দেখাতে পারে ঘানাও। আরেক দল হলো পানামা।

সব মিলিয়ে বলা যায়, আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরুর আগেই ফুটবলবিশ্বে বাড়তি উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে ফেভারিটরা নিজেদের প্রমাণ করতে পারে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

হিজবুল্লাহর এফপিভি ড্রোন ঠেকাতে ‘হিমশিম’ খাচ্ছে ইসরাইলি বাহিনী

গ্রুপ সেরার দৌড়ে এগিয়ে যারা

আপলোড সময় : ১২:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬