ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় আগ্নেয়াস্ত্রের সাত রাউন্ড গুলি উদ্ধার, একজন গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২৫১ Time View

*বরিশাল প্রতিনিধি*

নগরীর কাউনিয়া থানা পুলিশ আগ্নেয়াস্ত্রের সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএমপি মিডিয়া সেল জানায়, গত ৫ জানুয়ারি মো. জাকির হোসেন তার একটি পুরাতন স্টিলের আলমারি মেরামতের জন্য কাউনিয়া থানাধীন বিসিক এলাকার আকবর নামের এক ব্যক্তির দোকানে দেন। মেরামতের সময় আলমারির ভেতরে সাতটি আগ্নেয়াস্ত্রের গুলি সদৃশ বস্তু দেখতে পান দোকান মালিক। পরে বিষয়টি স্থানীয় জাহাঙ্গীরকে জানানো হয়।

এ সময় আলমারির মালিক মো. জাকির হোসেনকে ডেকে গুলির বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে গুলিগুলো নিয়ে দোকান থেকে বের হয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান। পরে জাহাঙ্গীর ওই গুলিগুলো উদ্ধার করে কাউনিয়া থানা-য় জমা দেন।

থানায় গুলি জমা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত জাকির হোসেন গত ৭ জানুয়ারি রাতে স্থানীয় সাবেক কাউন্সিলর মামুনের কার্যালয়ে ডেকে এনে জাহাঙ্গীরকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় জাহাঙ্গীর ১২ জানুয়ারি কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে অভিযান চালায়। পরে একই দিন কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে অভিযুক্ত মো. জাকির হোসেন মিঞা (৫৭)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

কাউনিয়ায় আগ্নেয়াস্ত্রের সাত রাউন্ড গুলি উদ্ধার, একজন গ্রেপ্তার

আপলোড সময় : ০৯:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬