ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কওমী মাদরাসার ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন : আসিফ নজরুল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৮৪ Time View

কওমী মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ রবিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

আসিফ নজরুল লিখেছেন, ‘এখন থেকে কওমী মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন। আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল।

আইন মন্ত্রণালয় এ সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আজ থেকে কওমী মাদরাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

কওমী মাদরাসার ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন : আসিফ নজরুল

আপলোড সময় : ০৩:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫