ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন প্রত্যার্শীদের সাক্ষাৎকার নিচ্ছে এনসিপি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৩৬৯ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শাপলাকলি প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের ৩ তলায় মনোনয়ন প্রত্যার্শীদের সাক্ষাৎকার শুরু হয়। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সদস্য  ও দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন বলেন, সকাল সাড়ে ৯টায় থেকে ১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের পৃথকভাবে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সাক্ষাৎকার আজ ও আগামীকাল চলবে৷ এ পর্যন্ত সারা দেশের প্রায় ১৫০০ মনোনয়ন প্রত্যাশীদের দুদিনের এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

তিনি বলেন, মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ- এসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

তিনি আরও বলেন, এনসিপি আশা করে, স্বচ্ছ, উন্মুক্ত ও নীতিনিষ্ঠ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় সক্ষম যোগ্য নেতৃত্ব নির্বাচন করা সম্ভব হবে।

এদিকে সকাল থেকেই সারাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দেয়ার জন্য শহীদ আবু সাঈদ কনভেনশন হলে উপস্থিত হয়েছেন। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর কিছু এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার

মনোনয়ন প্রত্যার্শীদের সাক্ষাৎকার নিচ্ছে এনসিপি

আপলোড সময় : ১১:৪১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫