বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে ৩ হাজার — ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
গত সপ্তাহে (০৮-১২ নভেম্বর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হলেও বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৩ হাজার ৬৩৪ কোটি টাকা। এ সময় লেনদেন বেড়েছে ২৬ শতাংশ।
সূত্র জানায়, গত সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৩ হাজার ৬৩৪ কোটি টাকা বা ০.৫৩ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩ হাজার ৩২৮ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৩৩ কোটি ৯৭ লাখ টাকার। এই হিসাবে, সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৯৪ কোটি ৭২ লাখ টাকার বা ২৬ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে ৫৪৪৫ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে, শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ১০৫৭ পয়েন্টে অবস্থান করছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন করেছে। এর মধ্যে ২০৭টির দর বেড়েছে, ১৩৫টির দর কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৭ কোটি ১৬ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে ১৪৫৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮টির দর বেড়েছে, ৮৮টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।
অনলাইন ডেক্স 























