ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ, শীর্ষে সৌদি, পাকিস্তান ও তুরস্কের নেতারা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকা — বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’ এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। এবারের তালিকায় প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষস্থান পেয়েছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ নেতা। গাজার চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়াকে ‘ম্যান অব দ্য ইয়ার’ এবং ইরানের স্কুলশিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ইসলামবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ এর ১৮তম সংস্করণে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে পাঁচ নেতাকে যৌথভাবে তালিকার শীর্ষে রাখা হয়েছে। যৌথভাবে প্রথম স্থান অধিকারী পাঁচ নেতার পর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ মোজতবা খামেনি। পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ষষ্ঠ স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি রয়েছেন।

ইসলামী চিন্তাবিদ ও আলেমদের মধ্যে পাকিস্তানের মুফতি মুহাম্মদ তাকি উসমানি সপ্তম এবং ইয়েমেনের প্রখ্যাত আলেম ও দারুল মুস্তফার প্রতিষ্ঠাতা হাবিব ওমর বিন হাফিজ অষ্টম স্থানে রয়েছেন। এ ছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ১৩তম, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ১৬তম, নাহদাতুল উলামার চেয়ারম্যান ইয়াহইয়া চোলিল স্তাকুফ ২১তম এবং ইন্দোনেশিয়ার আলেম হাবিব লুতফি বিন ইয়াহইয়া ৩১তম অবস্থানে রয়েছেন।

এবারের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের শিশু চিকিৎসক ও উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া। প্রভাবশালী ৫০০ মুসলিমের সামগ্রিক তালিকায় তাঁর অবস্থান ৫০তম। প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও চিকিৎসাসেবা অব্যাহত রাখা এবং রোগীদের পাশে থাকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

কামাল আদওয়ান হাসপাতালে বারবার হামলা, চিকিৎসাসামগ্রীর সংকট এবং নিজের সন্তানকে হারানোর মতো কঠিন পরিস্থিতির মধ্যেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর হাসপাতালটিতে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের সময় তাঁকে আটক করা হয়। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তিনি ইসরায়েলের হেফাজতে রয়েছেন।

অন্যদিকে, ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। হামলায় নিহত সহপাঠী ও শিক্ষকদের স্মরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে ঘটনার বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। তিনি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদেও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।

২০২৭ সালের প্রভাবশালী মুসলিমদের তালিকায় ভারতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বও স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. বাহাউদ্দিন মুহাম্মদ জামালুদ্দিন নদভী। ইসলামী শিক্ষা, গবেষণা, লেখালেখি এবং কোরআনের মালয়ালম অনুবাদ ও তাফসিরে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে স্কলারলি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া তালিকায় রয়েছেন শেখ আবুবকর আহমদ, সৈয়দ ইব্রাহিমুল খলিল আল-বুখারি, জমিয়ত নেতা মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা সাদ কান্ধলভি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানি এবং ডা. জাকির নায়েক। ইসলামী জ্ঞানচর্চা, ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা ও জনপরিসরে তাঁদের অবদানের ভিত্তিতে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় প্রভাবশালী বলতে এমন ব্যক্তিদের বোঝানো হয়েছে, যাঁরা ধর্মীয় জ্ঞানচর্চা, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড, সংস্কৃতি কিংবা অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে মুসলিম বিশ্বে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মোসাদ্দেকের অপরাজিত ১৩৭ রানে বড় সংগ্রহ ময়মনসিংহের

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ, শীর্ষে সৌদি, পাকিস্তান ও তুরস্কের নেতারা

আপলোড সময় : ০৩:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬